সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

ভোটের হিসাবে ইসলামি দলগুলোর অবস্থান কোথায়?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিনিধি

দেশের রাজনীতিতে ভোটের হাওয়া বইতে শুরু করেছে। চলছে নানা হিসাব-নিকাশ। কে কোন আসনে নির্বাচন করবেন, কার সঙ্গে কার জোট হবে সেই জল্পনাও জোরেশোরে চলছে। এক্ষেত্রে পিছিয়ে নেই ইসলামি দলগুলোও। অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে এবার ইসলামি দলগুলো ভোটের রাজনীতিতে ভালো করবে-এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। 

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। তবে সেই নির্বাচনে কোন দল কার সঙ্গে জোট করবে সেটা এখনো আলাপ-আলোচনার মধ্যেই সীমাবদ্ধ। এর মধ্যে জামায়াতে ইসলামীসহ সব ইসলামি দল মিলে একটি বৃহৎ জোটের কথা অনেক দিন ধরেই আলোচনা চলছে। শেষ পর্যন্ত সেই জোট আদৌ আলোর মুখ দেখবে কি না-সেটা এখনো চূড়ান্ত করে কেউই বলতে পারছেন না।