সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

আসন্ন নির্বাচনে নারী ভোটারদের নিয়ে ইসলামি দলগুলোর পরিকল্পনা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনজামামুল হক

আগামী জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই গুরুত্ব পাচ্ছে নারী ভোটারদের ভোট। এ বছরের মার্চ মাসে প্রকাশিত নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যমতে দেশের মোট ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছেন ৬ কোটি ৩ লাখ ৭৯ হাজার ৬৬৩ জন। অর্থাৎ ভোটারদের প্রায় অর্ধেকই নারী। এই বাস্তবতায় ইসলামি দলগুলোও নারী ভোটারদের মন জয় করতে নানামুখী কৌশল গ্রহণ করেছে।

আওয়ার ইসলাম থেকে এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন বলেন, “নারী-পুরুষ ভোটারের মাঝে আমরা কোনো পার্থক্য করছি না। আমাদের যেমন পুরুষ ভোটার রয়েছেন, তেমনি নারী ভোটারও আছেন। নির্বাচন যখন সামনে চলে আসবে, তখন আমাদের প্রার্থীরা সবার ঘরে ঘরে যাবেন, নারী ভোটারদের ইসলামি দলগুলোকে ভোট দেয়ার জন্য উদ্বুদ্ধ করবেন।”