|| মোহাম্মাদ হুজাইফা ||
রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংশোধনে ঐকমত্য কমিশনের সাম্প্রতিক প্রস্তাবনা—‘সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি’—নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। বিশেষত ধর্মীয় ও বামপন্থী দলগুলোর মধ্যে মতভিন্নতা স্পষ্ট হয়ে উঠেছে। বামপন্থী চারটি দল এই প্রস্তাবনাকে সরাসরি প্রত্যাখ্যান করলেও কয়েকটি ইসলামি দল তাদের ভিন্নমত এবং পর্যালোচনামূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। এ নিয়ে কয়েকটি ইসলামি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছে আওয়ার ইসলাম।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবিত মূলনীতিগুলো মোটামুটি ঠিক আছে। এর মধ্যে আমি কোনো সমস্যা দেখি না। তবে পূর্বের চারটি মূলনীতি ছিল অন্য মতবাদ থেকে ধার করা এবà