বিশেষ প্রতিনিধি
ইসলামি সব দলের সমন্বয়ে একটি জোট কিংবা সমঝোতার আলোচনা শোনা যাচ্ছে বেশ কয়েক মাস ধরে। ইসলামি দলগুলো মিলে আগামী নির্বাচনে ‘একটি বাক্স’ দেবে এমন পরিকল্পনার কথাও বারবার বলে আসছেন বিভিন্ন দলের নেতারা। তবে এই জোট বা সমঝোতার বিষয়টি এখনো টেবিলের আলোচনাতেই সীমাবদ্ধ। এর কোনো সুনির্দিষ্ট রূপরেখার কথা কেউই বলতে পারছেন না। দিন যত গড়াচ্ছে এই বৃহৎ জোট বা সমঝোতা আদৌ হবে কি না সেটা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ ও সংশয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামি দলগুলোর মধ্যে একটা ঐক্যের প্রচেষ্টা দৃশ্যমান। ইসলামি দলগুলোর মধ্যে বিছিন্নভাবে বিভিন্ন সময় বসাও হয়েছে। তবে এই জোট বা সমঝোতার ভিত্তি ও রূপরেখা সম্পর্কে নেতাকর্মীরা এখনো অন্ধকারেই রয়ে গেছেন। কেউই স্পষ্ট করে বলতে পারছেন না, এই জোট বা সমঝোতা চূড়ান্তভাবে কাদের মধ্যে হবে এবং কবে নাগাদ এর ঘোষণা আসতে পারে।
কয়েক দিন আগে একটি ইসলামি দলের ডাকসাইটে একজন নেতার সঙ্গে কথা হয়। তিনি গল্পচ্ছলে জোà