সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

আসন সমঝোতায় ‘ঘাম ঝরছে’ আট দলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||বিশেষ প্রতিনিধি||

‘ঐক্য’ বিষয়টি বলতে যতটা সহজ বাস্তবে ততটা নয়। পারস্পরিক ভালো বোঝাপড়া এবং ছাড় দেওয়ার মানসিকতা না থাকলে ঐক্য বাস্তবায়ন বড়ই কঠিন। ইসলামি দলগুলোর মধ্যে এবারের নির্বাচনে একটি ঐক্য প্রক্রিয়া চলছে বেশ কয়েক মাস ধরে। এবার সেই ঐক্য চূড়ান্ত রূপ লাভ করতে যাচ্ছে। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ইসলামি ও সমমনা আটটি দল মিলে এবারের ভোটে ‘এক বাক্স’ নীতি প্রয়োগ করতে যাচ্ছে। দলগুলো নিজেদের মধ্যে আসন ভাগাভাগির মাধ্যমে এই নীতি বাস্তবায়ন করতে চায়। তবে আসন সমঝোতা করতে গিয়ে কঠিন বাস্তবতার মুখে পড়েছে আট দল। সবাইকে খুশি রেখে একটি চূড়ান্ত রূপরেখা পেশ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন দলগুলোর দায়িত্বপ্রাপ্ত নেতারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ইতোমধ্যে ঘোষণা হয়ে গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ভোটের দিন ধার্য করা হয়েছে। এই অবস্থায় নির্বাচনি উত্তাপ মাঠে গড়াতে যাচ্ছে। বিএনপি অল্প কয়েকটি আসন মিত্রদের জন্য রেখে বাকি আসনগুলোতে প্রার্থী চূড়ান্ত করেছে। অপর দিকে আট দলের মধ্যে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনশ আসনেই প্রার্থী ঘোষণা করেছে। অন্য দলগুলোও বেশির ভাগ আসনে প্রার্থী দিয়েছে। এই অবস্থায় আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় আট দলের প্রার্থীরা চূড়ান্তভাবে ভোটের মাঠে নামতে পারছেন না।