সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

কোরবানির চামড়া সংগ্রহে অংশ না নেওয়ার ঘোষণা জামিয়াতু ইবরাহীমের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কোরবানির পশুর চামড়ার বাজারে অস্বাভাবিক দরপতন এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার প্রতিবাদে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত গ্রহণ করেছে ঢাকার ডেমরা এলাকার দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতু ইবরাহীম মাহমুদনগর। বাজারমূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাদরাসার শিক্ষক, ছাত্র ও দায়িত্বশীলরা চামড়া সংগ্রহের কোনো কার্যক্রমে স্বেচ্ছাশ্রম দেবেন না বলে জানানো হয়েছে।

বুধবার (১৩ মে) মাদরাসার মেহমানখানায় অনুষ্ঠিত এক জরুরি পরামর্শ সভায় এই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

মাদরাসার পক্ষ থেকে জানানো হয়েছে, চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এই সংগ্রহ কার্যক্রম থেকে বিরত থাকবেন। কওমি মাদ্রাসাগুলোর সার্বিক উন্নয়নের লক্ষ্যে শরিয়তসম্মত পন্থার প্রতি সম্মান রেখেই এই প্রতিবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে সম্প্রতি সিলেটের মাদরাসাগুলোও সংবাদ সম্মেলন করে একই ধরনের সিদ্ধান্তের কথা জানায়। চামড়া শিল্প নিয়ে কারসাজি বন্ধ না হলে প্রতিবাদী কওমি মাদরাসার সংখ্যা বাড়তেই থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ