সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

‘সিডিকেট ভেঙে দিন, চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণ করুন’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। একই সঙ্গে চামড়া খাতে বিদ্যমান সিন্ডিকেট ভেঙে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাম নির্ধারণের দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও মহানগর দক্ষিণের সেক্রেটারি মো. আব্দুল আউয়াল মজুমদার বলেন, সরকার এবারও কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণে কার্যকর উদ্যোগ নিতে পারেনি। বরং আগের বছরের মতোই সিন্ডিকেটের প্রভাব বহাল রয়েছে।

নেতৃদ্বয় অভিযোগ করেন, একটি অসাধু ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে কম দামে চামড়া কিনে দেশের সম্ভাবনাময় চামড়া শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে। এতে গরিব, এতিম ও কওমি মাদরাসাগুলো আর্থিকভাবে বঞ্চিত হচ্ছে। তারা বলেন, কোরবানির চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় সংশ্লিষ্ট খাত বড় ধরনের সংকটে পড়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে চামড়ার মূল্য নির্ধারণ এবং সিন্ডিকেট ভেঙে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত না করলে গত বছরের মতো বিপুল পরিমাণ চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে এতিম ও দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

নেতারা দাবি করেন, দেশের পাটশিল্প ধ্বংস হওয়ার পর এখন চামড়া শিল্পও একই ধরনের সংকটের মুখে পড়েছে। তাদের ভাষ্য, একটি সিন্ডিকেট চক্র পরিকল্পিতভাবে এ খাতকে দুর্বল করে দিচ্ছে।

বিবৃতিতে তারা আরও বলেন, ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের আমলে চামড়ার দাম বর্তমান সময়ের তুলনায় বেশি ছিল। ২৫ বছর পরও কেন চামড়ার দাম বাড়ার পরিবর্তে কমে যাচ্ছে—এ প্রশ্নের জবাব জাতি জানতে চায় বলেও মন্তব্য করেন তারা।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ