নিজস্ব প্রতিবেদক
কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, তাদের প্রকাশনা ও প্রচারসামগ্রী নিষিদ্ধ এবং মুসলমানদের ধর্মীয় পরিভাষা ব্যবহারে নিষেধাজ্ঞাসহ ৯ দফা দাবি জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ। এসব দাবি আদায়ে কয়েকটি কর্মসূচিও ঘোষণা করেছে সংগঠনটি।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন থেকে এসব দাবি উত্থাপন করা হয়। সম্মেলনে দেশের শীর্ষ আলেম-উলামা উপস্থিত ছিলেন।
মূল দাবিসমূহ হলো-
জাতীয় সংসদে আইন প্রণয়নের মাধ্যমে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে 'অমুসলিম সংখ্যালঘু' ঘোষণা করতে হবে।
কাদিয়ানি সম্প্রদায় মুসলমানদের স্বতন্ত্র ধর্মীয় সকল পরিভাষা—যেমন মসজিদ, আজান, সালাত, à¦