নিজস্ব প্রতিবেদক:
ধর্মপ্রাণ মুসলমানদের সহজে ও সুশৃঙ্খলভাবে হজ পালনের প্রস্তুতি নিশ্চিত করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘হজ ওরিয়েন্টেশন ২০২৭’। শনিবার পুরানা পল্টনের পল্টন টাওয়ারে আরিশ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে এ কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে হজ নিবন্ধন এবং হজে যাওয়ার পূর্বপ্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে বিশিষ্ট ইসলামি লেখক ও গবেষক মুহাম্মদ যাইনুল আবিদীন বলেন, হজ কাফেলার নেতৃত্বে একজন সহনশীল ও যত্নশীল মুয়াল্লিমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরিশ ট্রাভেলসের স্বত্বাধিকারী মুফতি আমিন ইকবাল একজন তরুণ আলেম ও সাংবাদিক হিসেবে যেমন প্রযুক্তিবান্ধব, তেমনি ইসলামী বিধিবিধানেও দক্ষ। হাজিদের সঠিক যত্ন ও আন্তরিক সেবা নিশ্চিত করার কারণে প্রতিষ্ঠানটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে।