মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

নদীতে নেমে নিখোঁজ: ৩ দিন পর ভেসে উঠল মাদরাসাছাত্রের মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের তিনদিন পর মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মাদরাসাছাত্র হাফেজ মো. সাব্বির হোসেন ঢাকার হাজারীবাগ এলাকার বাসিন্দা মো. মাহতাব হোসেন ছেলে। তিনি ঢাকার মোহাম্মদ বায়তুল আমান মাদরাসার ছাত্র ছিলেন।

সাব্বিরের খালু আবুল কালাম জানান, সাব্বিরের গ্রামের বাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে। কিন্তু ছোটবেলা থেকে ঢাকার হাজারীবাগ এলাকায় থাকতেন তিনি। তার বাবা রিকশাচালক। হাফেজ হওয়ার পর পড়াশুনার পাশাপাশি একই মাদরাসায় শিক্ষকতা করেন সাব্বির।

বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌ পুলিশের পরিদর্শক মো. তারিকুল ইসলাম।

তিনি জানান, হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন সাব্বির। গত ১৪ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে কেরানীগঞ্জের বাসিন্দা আপন মামা নাছিরউদ্দিনের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে যান তিনি। সাঁতার না জানায় নদীতে ডুবে যান সাব্বির।

নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বশির জানান, নদীর ইয়ামিন মুন্সীর ইটভাটা এলাকা থেকে নেমেছিলেন তিনি। ঘটনাস্থলের অদূরে সকালে মরদেহটি ভেসে ওঠে। সুরতহাল প্রতিবেদন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ