মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

মায়ের মরদেহ দেখতে দেশে ফিরে সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসীর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংংগ্রহীত

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীসহ দুজন প্রাণ হারিয়েছেন। নিহত প্রবাসী মায়ের মরদেহ দেখতে ইতালি থেকে দেশে এসেছিলেন। এরপর সড়কপথে বাড়ি ফেরার পথে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মারা যান তিনি। আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রবাসীর নাম শাহ আলম (৬২)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার শাজাহান মেম্বারের ছেলে। অপরজন হলেন, শাহ আলমের ছোট বোনজামাই সেলিম মিয়া (৪৫) নিহত হন।

নিহতের স্বজনরা জানান, মায়ের মৃত্যুর খবর পেয়ে শাহ আলম আজ সকালে বাংলাদেশে আসেন।

ঢাকা বিমানবন্দর থেকে তাকে আনতে ছোট বোনজামাই সেলিম ও ভাগনে সাব্বির একটি মাইক্রোবাস ঢাকা নিয়ে যায়। সেখান থেকে ফেরার পথে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের পুকুরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজনই গুরুতর আহত হন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালে নেওয়ার পথে সেলিমের মৃত্যু হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ