মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

তালাকের জেরে গৃহবধূর বিরুদ্ধে শ্বশুরের দুই শতাধিক গাছ কাটার অভিযোগ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ঘটনাস্থলে ভুক্তভোগী ও উৎসুক জনতার ভিড়

বাগেরহাটের মোরেলগঞ্জে সদ্য তালাকপ্রাপ্ত এক গৃহবধূ তার শ্বশুরের দুই শতাধিক কলাগাছ কেটেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় কিছু লোক ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে শুক্রবার বেলা ১০টার দিকে খাউলিয়া ইউনিয়নের পথেরহাট এলাকায় বিক্ষোভ করেছেন।

এর আগে বুধবার বিকালে বড়পরী গ্রামের ব্যবসায়ী ফোরকান তালুকদারের স্ত্রী বৃষ্টি বেগম ধারালো দা দিয়ে ২৫৫টি কলাগাছ কেটে ফেলেন।

ডাকযোগে ১ম তালাক পাওয়ার ২২ দিন পরে পিতার বাড়ি থেকে স্বামীর বাড়িতে গিয়ে ঘরে উঠতে না পেরে তিনি এ ঘটনা ঘটান। বৃষ্টি বেগম ও ফোরকান তালুকদারের সংসারে দুটি সন্তান রয়েছে। সন্তান ও সংসারের মায়া ত্যাগ করতে বাধ্য করায় বৃষ্টি বেগম এমন কাণ্ড করেছেন বলে অনেকে দাবি করেছেন।

বৃষ্টি বেগমের পিতা বানিয়াখালী গ্রামের গোলাম পরোয়ার ইউনুছ বলেন, ২০২২ সালে বৃষ্টির বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। ৬-৭ মাস ধরে তাদের সংসারে কলহ দেখা দেয়। পারিবারিকভাবে সমস্যার সমাধানের চেষ্টা না করে ডাকযোগে তালাক পাঠিয়ে দেয় ফোরকান। তালাকের কপি হাতে পেয়ে বৃষ্টি মানসিকভাবে ভেঙে পড়ে।

ফোরকান তালুকদার বলেন, বৃষ্টি বেগম বেপরোয়া চলাফেরা করেন। তার সংশোধনের জন্য ১ম তালাকের নোটিশ পাঠানো হয়েছে। গাছ কাটার বিচারের জন্য থানায়ও অভিযোগ দায়ের করা হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ