মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

সমাজসেবায় ব্যাপক সাড়া ফেলেছে “নগরকান্দা-সালথা মানব কল্যাণ ফোরাম”

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সমাজসেবা মুলক কাজের মাধ্যমে ফরিদপুরে ব্যাপক সাড়া ফেলেছে “নগরকান্দা-সালথা মানব কল্যাণ ফোরাম” নামের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।

প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের অসচ্ছল, অসহায়, দুস্ত এবং নিপিড়ীত মানুষদের পাশে থেকে বিভিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছে এই স্বেচ্ছাসেবক সংগঠনটি। যার ফলে প্রশংসা কুড়াচ্ছে সর্বত্র।

বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ১৬৯ জন। যাদের অধিকাংশই ওলামা মাশায়েখ মতাদর্শী।

২০২৩ সালের ২৯ শে সেপ্টেম্বর সামাজিক যোগাযোগের মাধ্যমে আত্মপ্রকাশ করে এই সংগঠনটি।

সম্প্রতি ফরিদপুরের সালথার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপুটি কাজী বাড়িতে সংগঠনটির সদস্যরা প্রথম সভায় স্বশরীরে উপস্থিত হয়ে আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

যেখানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আল আরাফাহ ইসলামী ব্যাংকের এসিস্ট্যান্ট  ভাইস প্রেসিডেন্ট মাওলানা মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রবাস থেকে যুক্ত হয়ে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ফরিদপুরী।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ সভাপতি মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী , সহ সভাপতি মাওলানা কাজী কামরুজ্জামান, সহ সভাপতি মুফতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মুফতি মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সাধারণ সম্পাদক মাওলানা মাসরুর আহমাদ, সহকারী সম্পাদক মুফতি জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মুফতি নাজমুল হাসান, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ মোল্লা মোহাম্মাদ জিকরুল্লাহ সহ অন্যান্যরা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ