শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে স্কুল শিক্ষার্থীদের সংগঠন "স্বপ্নের মফস্বল" এর উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১ টায় সুলতান শাহরিয়া শাফির সভাপতিত্বে ২০০ পিস জাম গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী শিক্ষক মো. মোসাদ্দেকুল হক অনিক ও মো: আব্দুর রউফ খান। উপস্থিত ছিলেন মো: তাসিন, নিরব সরদার, আল ওয়াসী, আবু জর গিফারী, সালমান ফারসী ও আব্দুল্লাহ আল রিয়াদ।

স্বপ্নের মফস্বলের সভাপতি সুলতান শাহরিয়া শাফি জানান, "স্কুলের শিক্ষার্থীদের বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তুলতেই আমাদের এই উদ্যোগ। সবুজ সুন্দর বাংলাদেশের স্বপ্নে বেড়ে নতুন প্রজন্ম। গড়ে উঠবে স্বপ্নের মফস্বল।"

সংগঠনের উপদেষ্টা সৈয়ব আহমেদ সিয়াম বলেন, “স্বপ্নের মফস্বল মূলত স্কুল শিক্ষার্থীদের হাত ধরেই ২০২২ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে। সংগঠনটি প্রাথমিক চিকিৎসা, খাবার বিতরণ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান সহ শিক্ষার্থীদের ইতিবাচক বিকাশে কাজ করে আসছে। আশা করি সামনে আরো ভালো কিছু হবে, ইনশাআল্লাহ।”

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ