শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ঘরে আচমকা বন্যার পানি, গর্ভবতীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারী বর্ষণ আর ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলার দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী কালিকাপুর গ্রামে ঢলের পানিতে ডুবে সুবর্ণা আক্তার নামে এক গর্ভবতী নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (২১ আগস্ট) সকালের দিকে এ ঘটনা ঘটে। মৃত সুবর্ণা আক্তার আখাউড়া উপজেলার বীরচন্দ্রপুর এলাকার পারভেজ মিয়ার স্ত্রী। এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, ঘরে আচমকা বানের পানি ঢুকে পড়ায় তাড়াহুড়ো করে বের হতে গিয়েছিলেন সুবর্ণা। এসময় বানের পানিতে তার শিশু পুত্রকে বাঁচাতে গেলে পানিতে ভেসে ডুবে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, পাহাড়ি ঢলের তোড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর তলিয়ে গেছে। পানি উঠেছে আশেপাশের বহু গ্রামে। পানির তোড়ে একটি অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া-আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ