শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জুলাই বিপ্লবে শহীদ পরিবারে আর্থিক সহায়তা দিল হেফাজত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হেফাজতে ইসলাম বাংলাদেশ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদদের কবর জিয়ারত করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ। এসময় জুলাই বিপ্লবে শহীদ পরিবারে আর্থিক সহায়তা দিল দেশের সর্বৃহৎ অরাজনৈতিক এই সংগঠনটি।

আজ ২২ আগষ্ট বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার  সরাইল উপজেলার ফতেহপুর গ্রামের হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মাহদী, বারোপাইকা গ্রামের শহীদ জসিম উদ্দিন,  তেলিকান্দি গ্রামের শহীদ রাইহান উদ্দিনের  কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

জিয়ারত শেষে শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি মোবারকুল্লাহ, আল্লামা মেরাজুল হক কাসেমী, আল্লামা জহিরুল ইসলাম, মাওলানা আব্দুল হাফিজ্, মুফতী মামুনুর রশিদ, মুফতি বরকত উল্লাহ, মাওলানা হোসাইন আহমদ, মুফতী উসমান প্রমুখ হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ