শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

শহিদদের স্মরণে হাফেজ্জী চ্যারিটেবলের ‘দোয়া ও সাংস্কৃতিক সন্ধ্যা’ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 || আদিয়াত হাসান ||

স্বনামধন্য সেবা সংস্থা ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’র আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোনে শহিদদের স্মরণে দোয়া অনুষ্ঠান ও ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর খিলগাঁও জাগরণী সংসদ মাঠে (বালুর মাঠ) বিকেল ৫টা থেকে শুরু হবে এই আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাগ্রতকবি আল্লামা মুহিব খান। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন শায়খুল কুররা শায়খ আহমাদ বিন ইউসুফ আল আযহারী। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বিনোদন বন্ধু মহিউদ্দীন হাসান খান (খান সাহেব)।

ডা. মো. মশিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই দোয়া অনুষ্ঠান ও ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি আলোচক ও গবেষক মুফতি রিজওয়ান রফিকী, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের কার্যনির্বাহী সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, বাংলাদেশ আই হসপিটালের পরিচালক ডা. মাসুদ হাশমী।

এছাড়া অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ‘কলরব’।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ