মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন, সবার অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ির দীঘিনালা লারমা স্কয়ারে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালের ছবি।

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বৈষম্যহীন বাংলাদেশে সবার অধিকার নিশ্চিত করা হবে। আমরা লড়াই সংগ্রাম করে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি সেখানে কোনো বৈষম্য থাকবে না।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ির দীঘিনালা লারমা স্কয়ারে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা সকলের সহযোগিতা নিয়ে বৈষম্যহীন এক বাংলাদেশ গড়তে চাই। সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। পাহাড়ে যারা ভেদাভেদ, দূরত্ব তৈরি করে সুযোগ নিতে চায়, তাদের কোনোভাবে সুযোগ দেয়া যাবে না। পাহাড়-সমতল মিলেইতো বাংলাদেশ।

গত বৃহস্পতিবার সহিংসতায় ক্ষতিগ্রস্ত লারমা স্কয়ার বাজার পরিদর্শন করেন এ উপদেষ্টা। দোকানপাট পুড়ে যাওয়া ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছ থেকে সহিংসতার বিবরণ শোনেন। সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আশ্বাস দেন তথ্য উপদেষ্টা।

এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলার নির্বাহী কর্মকর্তা মামনুর রশীদ, ওসি নুরুল হক, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্ররঞ্জন চাকমাসহ অনেকে ।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ