মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

আহমাদ অর্গানিক শপের বর্ষপূর্তি, ওমরাসহ ২০ পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে হাফেজ্জী হুজুর (রহঃ) এর মাদরাসা সংলগ্ন আহমাদ অর্গানিক শপের  বর্ষপূর্তি অনুষ্ঠান ও ‘আহমাদ শপ বিডি’র ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এক ব্যাতিক্রমী পুরস্কারের ঘোষণা দেন তরুন আলেম উদ্যোক্তা, ‘আহমাদ শপ বিডি’র কর্ণধার মাওলানা আহমাদ মহিউদ্দীন।

তিনি জানান, অনেকেই অনেক চটকদার পুরস্কারের ঘোষণা দেন। আমার জীবনের বড় স্বপ্ন ছিল পবিত্র ওমরা করা। এই স্বপ্ন আমার মত কোটি মানুষ লালন করেন। কিন্তু অর্থাভাবে তারা যেতে পারেন না। তাই আমি আমার ক্রেতাদের জন্য পবিত্র ওমরা পুরস্কার ঘোষণা করেছি। আহমাদ ফুড বিডির নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্য থেকে যারা ফ্যামিলি কম্বোসহ ১ কেজি ঘি, ১ কেজি মধু, ১কেজি চিয়া সিড, ১০ লিটার সরিষার তেল ক্রয় করবে তাদের মধ্য হতে লটারি মাধ্যমে একজনকে আমার শপের পক্ষ থেকে পবিত্র ওমরা করাবো ইনশাআল্লাহ। এছাড়াও আরো দুজনকে পবিত্র ওমরার টিকেট এবং ভিসা পুরস্কার হিসেবে দিব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুনিজন ও ওলামায়ে কেরাম। যাদের মত অন্যতম কওমি উদ্যোক্তার ফাউন্ডার মাওলানা রোকন রাইয়ান।

তিনি এই তরুন উদ্যোক্তার ভূয়সী প্রশংসা করে বলেন, এত অল্প সময়ে এরকম সুনাম কুড়াতে পারা খুবই প্রশংসার। কওমি উদ্যোক্তা এমন একজন উদ্যোক্তা তৈরিতে সহায়তা করতে পারায় আমি ফাউন্ডার হিসেবে গর্বিত। এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.ahmadfoodbd.com এর সাফল্য কামনা করছি।

এছাড়া উপস্থিত ছিলেন লেখক ও অনলাই এক্টিভিস্ট মাওলানা সাইমুম সাদী, ক্যারিয়ার বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আফজাল হুসাইন, নগরকান্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুস্তাফিজুর রহমান, বিনোদনবন্ধু মহিউদ্দিন হাসান খান, এমবিএ টাইমস’র বার্তা সম্পাদক শাহ মুহাম্মদ খালিদ, প্রাংকীবয়েজের ডিরেক্টর মাহমুদুল হাসান প্রমুখ।

উল্লেখ্য, আহমাদ ফুডের সত্ত্বাধিকারী মাওলানা আহমাদ মহিউদ্দীন ৫ মে ২০১৩ সালে হেফাজতের আন্দোলনে শাপলা চত্বরে মারাত্মকভাবে আহত হন এবং পরবর্তীতে আস্তে আস্তে  ঘুরে দাঁড়ান।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ