মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

কক্সবাজারে ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধারের অভিযান চালানোর সময় ডাকাতের গুলিতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে তিনটায় ডাকাতের গুলিতে গুরুতর আহত হন এই সেনা কর্মকর্তা। তাকে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে রামু এলাকায় পৌঁছলে তিনি মারা যান।

ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করছিল। এসময় ডাকাত দলের দুর্ধর্ষ সদস্য জিয়াবুল ও বেলালসহ তিনজনকে আটক করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জনের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাত সাড়ে তিনটায় সেনাবাহিনীর একটি টিম অস্ত্র উদ্ধার অভিযানে যায় ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে। রাত সাড়ে তিনটায় সশস্ত্র ডাকাত দেখে আটক করতে গেলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতের ধস্তাধস্তি হয়, একপর্যায়ে ডাকাতরা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত সেনা কর্মকর্তা তানজিম। কক্সবাজার নেওয়ার পথে তিনি মারা যান। মরদেহ রামু স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ