মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

খাগড়াছড়িতে শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি

শানে সাহাবা খতিব ফাউন্ডেশন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে ইমাম ও খতিবদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) সকাল ১১টায় পুরাতন পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ মতবিনিময় সভা শুরু হয়।

জেলা সহ-সভাপতি মাওলানা মোস্তফা'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান মেহমানের বক্তৃতায় শানে সাহাবা খতিব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান মুফতি শামিম মজুমদার বলেন, শানে সাহাবা খতিব ফাউন্ডেশন সারাদেশে নির্যাতিত- লাঞ্চিত ইমাম ও খতিব এর পক্ষে অগ্রণী ভূমিকা পালন করছে। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে ব্যর্থ হলে ইমাম ও খতিবদেরকে আইনী সহায়তা প্রদান করছে এই ফাউন্ডেশন। ইমাম ,খতিব ,মোয়াজ্জিন ও মসজিদের খাদেমদের কল্যাণে কাজ করতে সকলকে শানে সাহাবা খতিব ফাউন্ডেশন এর পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

মাওলানা কাওসার আজিজীর সঞ্চালনায় মতবিনিময় সভায় কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, জেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা কারী মমিনুল ইসলাম আল হাবিবী, মাওলানা শফিউল্লাহ হাবিবী, মাওলানা মুফতি আব্দুল্লাহ আল নোমান প্রমুখ বক্তব্য রাখেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ