শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

গাইবান্ধায় টার্মিনাল থেকে হানিফ পরিবহনের বাস চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহনের একটি বাস চুরি হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম বাদশা। এর আগে, একই দিন ভোর ৪টার দিকে এই চুরির ঘটনা ঘটে।

 পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা-ঢাকা রোডে চলাচলকারী চেয়ার কোচ হানিফ পরিবহনের বাসটি প্রতিদিনের মতো টার্মিনালে রাখা হয়। তবে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকায় রওনা দেওয়ার কথা থাকলেও ভোররাতেই বাসটি চুরি হয়ে যায়।

হানিফ পরিবহনের স্থানীয় ম্যানেজার রাশেদ মিয়া বলেন , চুরির এই ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, আমরা সাধারণ ডায়রি পাওয়ার পর ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো চোর চক্র এই চুরির সাথে জড়িত থাকতে পারে। বাসটির অবস্থান শনাক্ত করতে ইতোমধ্যে আমাদের টিম কাজ শুরু করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ