শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

কুয়াকাটায় ৬ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুয়াকাটা (পটুয়াখাল) প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুরে ৬ কেজি গাঁজা ও ২ বোতল ফেনসিডিলসহ মো. সুজন (৩০) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে গোপন সংবাদে আলীপুর থ্রী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুজন চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার গ্যারাপারা গ্রামের বাসিন্দা মন্নান হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদে সকাল ৭ টা থেকে ৯টা পর্যন্ত আলীপুর থ্রী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে। এসময় তার কাছ থেকে একটি স্কুলব্যাগে হলুদ পলিতে মোড়ানো ৪টি পোটলায় ৬ কেজি গাঁজা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, নিয়মিত চেকপোস্টেরভিত্তিতে ডিউটিরত ফোর্স অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ