বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শ্রীমঙ্গলে সাবেক কৃষিমন্ত্রীর বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাবেক কৃষিমন্ত্রী ও সাবেক চিফ হুইপ মো. আব্দুস শহীদকে প্রধান আসামি করে আরও একটি মামলা করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে মামলা সংখ্যা দাঁড়ালো চারটি। শ্রীমঙ্গল থানায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৫জন নেতাকর্মীদের নাম উল্লেখ করে এ মামলাটি দায়ের করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অঙ্গ সংগঠন শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল আহাদ। এ মামলায় সাবেক এমপি আব্দুস শহীদ ছাড়াও অজ্ঞাতনামা আরও ১০০/১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে আব্দুল আহাদ তার অভিযোগে উল্লেখ করেন, ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানছড়া প্রতীক নিয়ে মৌলভীবাজার-৪ আসনে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন চলার সময়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং সরকার সমর্থক ফ্যাসিবাদীর মদদপুষ্ট কর্মী, সমর্থক ও প্রশাসন দ্বারা হামলা-মামলা, গুম, নির্যাতন ইত্যাদি করে দিনের ভোট রাতে এবং কেন্দ্র দখল করে নির্বাচন সম্পন্ন করে ১নং আসামি আব্দুস শহীদকে বিজয় ঘোষণা করেন।

গত ১৮ ডিসেম্বর ২০১৮ উপজেলার ভূনবীর ইউনিয়নের ভুজপুর বাজারে নির্বাচনী পথসভা চলার সময়ে আসামিরা দা, লাঠি, রড, ককটেল, ইত্যাদি নিয়ে পথসভায় মারপিট ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ