রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ফরিদপুরের ভাঙ্গায় এতিমখানা মাদরাসার জানালা ভেঙে চাল চুরি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মো. সাখাওয়াত হোসেন (ফরিদপুর প্রতিনিধি)

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজারসংলগ্ন রওজাতুস সুন্নাহ মাদরাসা ও এতিমখানায় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা মাদরাসার একটি জানালা ভেঙে ২ বস্তা চাল, ২টি পানির মোটর, একটি ফ্যানসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই রতন কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মাদরাসার মুহতামিম মাওলানা জাহাঙ্গীর মিয়া জানান, শিক্ষার্থীদের পরীক্ষা শেষ হওয়ায় তিন দিনের ছুটি দেওয়া হয়েছিল। বুধবার সকালে শিক্ষকরা মাদরাসায় এসে দেখতে পান, টিনের ঘরের পিছনের একটি জানালা ভাঙা এবং মালামাল চুরি হয়েছে। স্থানীয়দের অবগত করার পর পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানান, আল্লামা মাহমুদুল হাসান ও ফজলুল করিম (পীর সাহেব চরমোনাই)-এর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ