সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, দেখে নিন ৪ দিনের সফরসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানী চার দিনের সফরে ঢাকায় আসছেন। আগামী ১৩ থেকে ১৬ নভেম্বর (বৃহস্পতি-রোব) তিনি ঢাকায় ব্যস্ত সময় কাটাবেন।
সফরসূচি অনুযায়ী তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিকবি মানবন্দরে অবতরণ করবেন এবং বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে রাত যাপন করবেন।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় নাস্তা শেষে তিনি বায়তুল মোকাররমের উদ্দেশে রওয়ানা করবেন। বেলা ১২টায় বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন। বাদ জুমা জামিয়া ইবরাহিমিয়ার ২৯ সালা দস্তারবন্দি সম্মেলনে যোগ দেবেন এবং বয়ান করবেন। বাদ আসার বসুন্ধরার দিকে রওয়ানা করবেন।

শনিবার (১৫ নভেম্বর) সকালে নাস্তার পর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে যোগ দেবেন। এদিন বাদ মাগরিব বসুন্ধরা মারকাজে আলেম-উলামা ও তালিবুল ইলমদের উদ্দেশে ইসলাহি বয়ান করবেন। বাদ ইশা বায়াত করবেন এবং বসুন্ধরায় রাত যাপন করবেন।

রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টায় উলামায়ে কেরাম ও মুহিব্বিনদের সঙ্গে বিশেষ মোলাকাত করবেন। বেলা সাড়ে ১২টায় বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা এবং ভারত ফিরে যাবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ