বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :

বিকেএম ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরার অধিবেশন বুধবার (২২ জুলাই) বাদ জোহর সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম এবং যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা ইহসানুল হক, মাওলানা কামাল উদ্দিন ফারুকী ও মাওলানা আবুল কাশেম মিয়াজী; সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ ও মাওলানা আব্দুল্লাহ নাটোরী; সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমিন; প্রচার সম্পাদক মাওলানা নুরুল আলম কাসেমী; অফিস সম্পাদক জনাব এইচ. এম. খোকন; সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ কাসেমী, সহ-প্রচার সম্পাদক মাওলানা জারীর আহমাদ এবং নির্বাহী সদস্য মাওলানা গাজী মাসুদুর রহমান ও মাওলানা ওবায়দুল্লাহ বিন আব্দুল হাইসহ মহানগরের শূরা সদস্যবৃন্দ।

অধিবেশনে মহানগরের বিভিন্ন থানা শাখার জানুয়ারি-জুন ২০২৬'র রিপোর্ট ও জুলাই-ডিসেম্বর ২০২৬'র পরিকল্পনা উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এ সময় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, "একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে সর্বাগ্রে ব্যক্তি গঠনের প্রতি গুরুত্ব দিতে হবে। বহির্মুখী রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি নিয়মিত ও পরিকল্পিত গঠনমূলক ইনডোর কর্মসূচির মাধ্যমে আদর্শবান, দক্ষ ও যোগ্য জনশক্তি তৈরি করতে হবে।"

পরিশেষে দেশ, জাতি ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ