শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিজয়নগরে আজ শনিবার (৮ আগস্ট) আনুষ্ঠানিকভাবে শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম। এ উপলক্ষে বিকেল ৪টায় নতুন কার্যালয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিজয়নগরের ১/১ রূপায়ণ তাজ, বক্স কালভার্ট রোডে অবস্থিত নতুন কার্যালয়ে অনুষ্ঠানে আলওয়াসি হজ গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, হজযাত্রী, ২০২৭ সালের হজের আল্লাহর মেহমান এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন।

আলওয়াসি হজ গ্রুপের চেয়ারম্যান আলহাজ মাওলানা আব্দুল গাফফার খান অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

অনুষ্ঠানে নতুন অফিসের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হবে। পাশাপাশি হজসেবার মানোন্নয়ন, প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, নতুন কার্যালয়ের মাধ্যমে হজযাত্রীদের আরও আধুনিক, সুশৃঙ্খল ও মানসম্মত সেবা প্রদান করা সম্ভব হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ