বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

জিজ্ঞাসাবাদে তারা নিজেদের দায় অস্বীকার করে জানিয়েছেন, যা হয়েছে সবকিছু উপর মহলের নির্দেশেই করেছেন তারা।

রোববার (১৪ জুন) একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবুকে এবং বুধবার (১৭ জুন) সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সূত্রে জানা যায়, ফারজানা রূপাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তারা। এ সময় ৫ আগস্টের আগে-পিছে সাবেক প্রধানন্ত্রীর বিভিন্ন সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজ দেখানো হলে, মোজাম্মেল বাবু দাবি করেছেন এগুলো এআই দ্বারা তৈরি করা হয়েছে।

এদিকে গত ৭ মে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। প্রসিকিউশনের আবেদন আমলে নিয়ে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারের পাঠানোর আদেশ এবং জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

প্রসিকিউশন বলছে, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে এই দুই সাংবাদিক মিথ্যা তথ্য প্রচার করে হত্যাযজ্ঞের ঘটনা আড়াল করেছেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ