শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশেও জার্মান নারীর ইসলাম গ্রহণ, ভাইরাল ভিডিওতে শুভেচ্ছার জোয়ার ‘আমিরে মজলিসকে নিয়ে স্পিকারের মন্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শাহজালালের (রহ.) মাজারের লুটপাট ঠেকাতে প্রশাসনের নতুন উদ্যোগ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইরানের সব বন্দর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র অসুস্থ রাজনীতি কোনো ব্যক্তি বা জাতির জন্য কল্যাণকর হতে পারে না: জমিয়ত মহাসচিব সংসদে মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ

সংসদে মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জাতীয় সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রচলিত প্রথা বিলুপ্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রমকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

বৃহস্পতিবার (১৮ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, মহান আল্লাহ তাআলার সামনে সিজদা ও অবনত হওয়াই একজন মুসলমানের ঈমানি চেতনার দাবি। জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মাথা নত করার প্রথা বিলুপ্তির সিদ্ধান্ত দেশের ধর্মপ্রাণ জনগণের বিশ্বাস ও অনুভূতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং প্রশংসার দাবিদার।

মাওলানা রাব্বানী বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে গৃহীত এ সিদ্ধান্ত জাতীয় স্বকীয়তা ও আত্মপরিচয়কে আরও সুদৃঢ় করবে। দীর্ঘদিনের বিতর্কিত একটি প্রথার অবসান ঘটিয়ে স্পিকার দূরদর্শিতা, সাহসিকতা এবং জনমতের প্রতি সম্মান প্রদর্শনের পরিচয় দিয়েছেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে বিদ্যমান জনগণের বিশ্বাস ও মূল্যবোধের পরিপন্থী এমন অন্যান্য প্রথাও পর্যালোচনা করা প্রয়োজন। দেশীয় সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ এবং জাতীয় চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রাষ্ট্রীয় কার্যক্রমকে আরও জনমুখী করা সম্ভব হবে।

বিবৃতিতে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী স্পিকারের জন্য মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করেন এবং আশা প্রকাশ করেন, দেশের সর্বোচ্চ আইনসভা ভবিষ্যতে ন্যায়, ইনসাফ ও জনগণের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ