শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় নামাজের রুকুতে মুসল্লির মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশেও জার্মান নারীর ইসলাম গ্রহণ, ভাইরাল ভিডিওতে শুভেচ্ছার জোয়ার ‘আমিরে মজলিসকে নিয়ে স্পিকারের মন্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শাহজালালের (রহ.) মাজারের লুটপাট ঠেকাতে প্রশাসনের নতুন উদ্যোগ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইরানের সব বন্দর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র অসুস্থ রাজনীতি কোনো ব্যক্তি বা জাতির জন্য কল্যাণকর হতে পারে না: জমিয়ত মহাসচিব

জার্মান নারীর ইসলাম গ্রহণ, ভাইরাল ভিডিওতে শুভেচ্ছার জোয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জার্মানির এক নারী লিজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তাঁর কালিমায়ে শাহাদাত পাঠের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সাড়া ফেলে এবং মুসলিমদের মধ্যে আনন্দের প্রতিক্রিয়া দেখা যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে লিজাকে ইসলাম গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিতে দেখা যায়। ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পর বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিজার এই সিদ্ধান্তকে সত্য ও আধ্যাত্মিক প্রশান্তির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তাঁকে ইসলামে স্বাগত জানিয়ে তাঁর নতুন জীবনের জন্য শুভকামনা প্রকাশ করেছেন।

বিভিন্ন ব্যবহারকারী মন্তব্যে লিজার জন্য দোয়া করে বলেন, মহান আল্লাহ তাআলা যেন তাঁকে ইসলামের ওপর দৃঢ়তা দান করেন, ঈমানকে আরও মজবুত করেন এবং দ্বীনের সঠিক পথে অটল থাকার তাওফিক দান করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে ইসলাম গ্রহণের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। লিজার ইসলাম গ্রহণের ঘটনাও তেমনই একটি আলোচিত ঘটনায় পরিণত হয়েছে, যা মুসলিমদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

সূত্র: ইউএনএ নিউজ

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ