শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশেও জার্মান নারীর ইসলাম গ্রহণ, ভাইরাল ভিডিওতে শুভেচ্ছার জোয়ার ‘আমিরে মজলিসকে নিয়ে স্পিকারের মন্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শাহজালালের (রহ.) মাজারের লুটপাট ঠেকাতে প্রশাসনের নতুন উদ্যোগ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইরানের সব বন্দর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র অসুস্থ রাজনীতি কোনো ব্যক্তি বা জাতির জন্য কল্যাণকর হতে পারে না: জমিয়ত মহাসচিব সংসদে মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ

শাহজালালের (রহ.) মাজারের লুটপাট ঠেকাতে প্রশাসনের নতুন উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে আগত ভক্তদের দানের অর্থের হিসাব-নিকাশে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে মাজারের আয়-ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা থাকায় প্রশাসনের তত্ত্বাবধানে নতুন দানবাক্স স্থাপন এবং বিদ্যমান দানের ডেকগুলো সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে মাজার প্রাঙ্গণে একটি বড় কেন্দ্রীয় দানবাক্সের পাশাপাশি বিভিন্ন স্থানে আরও কয়েকটি ছোট দানবাক্স স্থাপন করা হয়। দানবাক্সগুলোর নিরাপত্তা ও তদারকির জন্য আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। একই সময়ে মাজার এলাকায় থাকা তিনটি দানের ডেক প্রশাসনের পক্ষ থেকে সিলগালা করা হয়।

এর আগে গত শুক্রবার হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর দরগাহে স্থাপিত দানবাক্সগুলোতে তালা দেয় জেলা প্রশাসন। মাজার দুটির বিপুল পরিমাণ দানের অর্থের আয়-ব্যয়ের হিসাব নিয়ে দীর্ঘদিন ধরে জনমনে বিভিন্ন প্রশ্ন থাকায় স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনা এবং সিলেট সিটি কর্পোরেশনের আবেদনের পর জেলা প্রশাসন, ওয়াক্ফ এস্টেট, ইসলামিক ফাউন্ডেশন ও মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিদের নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে আর্থিক ব্যবস্থাপনায় বিদ্যমান অস্পষ্টতা এবং নির্ভরযোগ্য হিসাব সংরক্ষণের ঘাটতির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

পরে দানের অর্থের আয়-ব্যয় ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, নিয়মিত অডিট কার্যক্রম পরিচালনা এবং একটি সুস্পষ্ট নীতিমালার আওতায় আর্থিক ব্যবস্থাপনা পরিচালনার সুপারিশ করা হয়।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, আগামী এক মাস জেলা প্রশাসনের সমন্বয়ে ওয়াক্ফ এস্টেট ও মাজার কর্তৃপক্ষ যৌথভাবে দানের অর্থের হিসাব সংরক্ষণ করবে। এ সময়ে দানের উৎস, ব্যয়ের খাত এবং প্রশাসনিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যালোচনা করে একটি স্বচ্ছ, আধুনিক ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ