পড়ালেখায় মনোযোগী হওয়ার উপায় জানা নাই! পড়তে মন চাচ্ছে না? পড়াশোনা একেবারেই বিরক্তি লাগে? অন্য সময় ঘুম আসে না, পড়ার সময় আপনার মনে পড়ে আমার ২ দিন ভালো করে ঘুম হয়নি।
পৃথিবীর বেশিরভাগ মানুষেরই পড়াশোনা করতে মন চায় না। এখন আপনি বলবেন, তাহলে এত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা অধ্যাপক কি করে হলো? আসলে তারা পড়াশোনা করেই এগুলো হয়েছে এবং তারা পড়াশোনায় তাদের মন বসিয়েছিল। সুতরাং, আপনিও যদি তাদের মত হতে চান তাহলে, আপনাকেও তাদের মত পড়াশোনায় মন বসাতে হবে।
পড়াশোনায় মন বসানোর কয়েকটি সহজ উপায় আছে। এগুলো অনুসরণ করলে, আশা করি আপনারা উপকৃত হবেন।
লক্ষ্য স্থির করা
আমাদের বেশিরভাগ মানুষের পড়ায় মন না বসার প্রধান কারণ কেন পড়ছি? এই বিষয়টা তাদের কাছে পরিষ্কার না। ধরুন, আপনি বাসা থেকে হাটতে বের হলেন, কিন্তু আপনি কেন হাঁটবেন বা হাঁটলে কি হবে আপনে জানেন না। তাহলে, খুব বড়জোর ২/ ৩ দিন হাটার পর আপনি আর হাঁটবেন না।
কারণ, আপনি জানেন না আপনি কেন হাঁটছেন। পড়াশোনাও ঠিক তদ্রূপ,আপনি কেন পড়ছেন পড়ালেখা করে আপনি কি হতে চান? এই লক্ষ্য আগে ঠিক করুন। উদ্দেশ্যহীন ভাবে যদি আপনি বল ছুড়েন সেই বল যেমন গোল পোস্টে ঢুকবে না, ঠিক উদ্দেশ্যহীন পড়ালেখায় মন বসবে না এà¦
