বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের আমেলার বৈঠক চলছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় যাত্রাবাড়ী কাজলা ভাঙ্গাপ্রেস সংলগ্ন বেফাকের কেন্দ্রীয় কার্য়ালয়ে এ গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে।
বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় বৈঠকে সভাপতিত্ব করছেন সংস্থাটির সভাপতি ও আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।
বৈঠক সূত্রে জানা গেছে, বেফাকের সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাজিদুর রহমান, সহ-সভাপতি মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আব্দুল হামিদ (পীর মধুপুর), মাওলানা আবদুর রহমান হাফেজ্জী, মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি মনসুরুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা জাফর আহমদ, কোষাধ্যক্ষ মাওলানা মুনীরুজ্জামান প্রমুখ এ বৈঠকে উপস্থিত থাকছেন। ইতোমধ্যে সারাদেশ থেকেই আমেলার সদস্যরা বেফাকের কেন্দ্রীয় অফিসে উপস্থিত হচ্ছে।
বেফà¦
