বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জাবির প্রভাষক হলেন ভোলার ফরিদ উদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি

বাংলাদেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (রসায়ন বিভাগে) প্রভাষক পদে যোগদান করেছেন মো. ফরিদ উদ্দিন।

গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) তাঁর প্রথম কর্মদিবস হিসেবে যোগদান করেন তিনি।

নবনিযুক্ত এ প্রভাষক মো. ফরিদ উদ্দিন দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের মির্জাকালুতে জন্মগ্রহণ করেন। পিতা মো. আবদুল মালেক পাটোয়ারী ও মহীয়সী মাতা মোসাঃ খায়রুন্নেসা বেগমের ৫ম সন্তান তিনি।

ফরিদ উদ্দিন মির্জাকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে সরকারি মেধাবৃত্তি, ভোলা এ. রব মাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে মেধাবৃত্তি ও ২০১১ সালে এসএসসিতে জিপিএ-৫, ২০১৩ সালে ভোলা সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসিতে (রসায়ন বিভাগ) ফার্স্ট ক্লাসফার্স্ট অর্জন করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মো. ফরিদ উদ্দিন ছোটবেলা থেকেই অক্লান্ত পরিশ্রমী, আত্ম-প্রচেষ্টই ও প্রখর মেধাবী ছাত্র ছিলেন। কখনো ভালো পোশাক কিংবা ভালো খাবারের লোভ ছিলনা তাঁর। ছিল শুধু ভালো ফলাফল আর স্বপ্ন সমান বড় হওয়ার তীব্র প্রচেষ্টা। বড়ভাই মোঃ আরিফ (বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজের প্রভাষক -হিসাববিজ্ঞান) এর নিকট হাতেখড়ি হয়েছিল তাঁর। তবে, বাকি ভাই-বোনদেরও অবদান কম নয়।

সোনালী স্বপ্ন বিজয়ী মো. ফরিদ উদ্দিন এর এমন অর্জনে যেন উচ্ছাসে মাতোয়ারা পরিবার, আত্মীয়স্বজন, এলাকাবাসী ও বন্ধুবান্ধবগণ।

অন্য দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এমন মেধাবী ও যোগ্য প্রভাষক পেয়ে তাঁরাও মহা আনন্দিত।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ