বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

পরীক্ষার প্রস্তুতির সঙ্গে বিশেষ তিনটি আমল করলে সফল হওয়া যাবে : বেফাক মহাসচিব 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

।।হাসান আল মাহমুদ।। 

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)-এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, 'প্রায় কওমি মাদরাসায় এখন ২য় সাময়িক পরীক্ষার প্রস্তুতির বিশেষ সময় 'খেয়ার' চলছে। এ সময়টা খুবই গুরুত্বপূর্ণ একজন তালিবুল ইলমের জন্য। তাই, কোনোভাবেই এই সময়টা নষ্ট করা যাবে না। প্রতিটি কিতাব পড়ার জন্য 'নিজামুল আওকাত' তৈরী করতে হবে। পরীক্ষার জন্য প্রস্তুতি সম্পন্ন করেই পরীক্ষার হলে যেতে হবে। শুধু পরীক্ষার প্রস্তুতি নিলেই হবে না, বরং পরীক্ষার প্রস্তুতির সঙ্গে বিশেষ তিনটি আমলও করতে হবে। যদি কেউ এই তিনটি আমল করে, তাহলে ইনশাআল্লাহ সে সফল হবেই।

সে তিনটি আমল হলো-

এক. পরীক্ষার প্রস্তুতির জন্য রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, যাতে তিনি পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেওয়ার তাওফিক দেন। 

দুই. পরীক্ষা ভালো ও সুস্থতার সাথে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা।

তিন. পরীক্ষায় সফল হওয়ার জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করা।

আজ ৯ বৃহস্পতিবার (নভেম্বর)  বিকাল ৪টায় মিরপুর-১১ অবস্থিত জামিয়া হুসাইনিয়া দারুল আরকামে অনুষ্ঠিত এক দরস প্রোগ্রামে তিনি ছাত্রদের ২য় সাময়িক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এই কথাগুলো বলেন।

মাদরাসাটির মুহতামিম মুফতি মাহবুবুর রহমান কাসেমীর সভাপতিত্বে দরস প্রোগ্রামে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মাদরাসার শিক্ষক মাওলানা ইন'আমুল হাসান ফারুকী, বায়তুল মা'মূর মাদরাসা মিরপুর-১১ ঢাকা'র শিক্ষক মুফতি নুরুল ইসলাম কাসেমি, মুফতি আসাদুল্লাহ, মুফতি হাসান আল মাহমুদ সহ মিরপুরের বিভিন্ন মাদরাসার শিক্ষক ও মসজিদের ইমামগণ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ