শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল ‘মাদরাসা শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহ ও রাসুলকে খুশি করা’ হজ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি সহজভাবে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল যুক্তরাজ্য-স্পেন সায়েদাবাদে অবৈধ ১০০ বাস কাউন্টার সিলগালা

কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেবে মদিনা বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের সম্মাননা পুরস্কার দেবে সৌদি আরবের মদিনা ইসলামি ইউনিভার্সিটি। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়টি তৃতীয়বারের মতো ‘পাইওনিয়ার অ্যালামনাই অ্যাওয়ার্ড’-এর মনোনয়নের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে।

গত ৬ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত সৌদি ইউনিভার্সিটিজ অ্যালামনাই ফোরাম আয়োজিত সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান বিন আবদুল মুনয়িন আল-আউফি। আবেদন প্রক্রিয়া আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।


বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, শিক্ষা ও জ্ঞান বিস্তার, আর্থ-সামাজিক অবদান, সৃজনশীলতা ও উদ্যোক্তা, টেকসই উন্নয়ন ও পেশাগত অর্জনসহ চারটি ক্ষেত্রে অবদানের জন্য চারজনকে বিশেষ সম্মাননাসহ ৫০ হাজার রিয়াল পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের মনোনয়নপ্রার্থীকে স্নাতক বা উচ্চশিক্ষা স্তরের অ্যালামনাই হতে হবে, বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট (শিক্ষা বিভাগীয় সদস্য ও কর্মকর্তা) কেউ হতে হবে, আগে এ পুরস্কার পেলে হবে না, সুন্দর চরিত্রের অধিকারী হওয়া, পুরস্কারের কোনো ক্ষেত্রে অবদান রাখা এবং নির্ধারিত সময়ে যথাযথভাবে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। উল্লেখ্য, বিশ্বব্যাপী ইসলামি শিক্ষা প্রসারের লক্ষ্যে ১৯৬১ সালের ৬ সেপ্টেম্বর সৌদি বাদশাহ সাউদ বিন আবদুল আজিজের নির্দেশনায় মদিনা ইসলামি ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। ১৭০টিরও বেশি দেশের ২০ হাজারের বেশি শিক্ষার্থী এখানে পড়াশোনা করেন।

এনএ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ