|| কাউসার লাবীব ||
কওমি শিক্ষার্থীদের ইংলিশ স্পোকেন শিখিয়ে দেশব্যাপী বেশ সুনাম অর্জন করেছেন অধ্যাপক মাওলানা মানফুজুর রহমান। বর্তমানে ঢাকার পাশে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট’ নামে স্বতন্ত্র প্রতিষ্ঠান করে শিশুদের মাঝে ইংলিশ ও দ্বীনি শিক্ষা নিয়ে কাজ করছেন তিনি। ইতোমধ্যেই দেশের বাইরেও প্রতিষ্ঠানটির শাখা ছড়িয়ে পড়েছে।
কীভাবে তিনি শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন? স্বনামধন্য প্রতিষ্ঠান ‘গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট’ নিয়ে তার স্বপ্ন কী? এসবসহ নানা বিষয়ে কথা বলেছি গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও অধ্যাপক মাওলানা মানফুজুর রহমানের সঙ্গে–