সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

হাফেজ বশির আহমাদের বিশ্বজয়ের অপেক্ষায় বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

আলজেরিয়ায় চলমান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি শায়েখ নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী হাফেজ বশির আহমাদ। তার বিশ্বজয়ের অপেক্ষায় এখন বাংলাদেশ।

মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ নেছার আহমাদ আন নাছিরী জানান, আমরা আপনাদের দোয়ার প্রত্যাশী। হাফেজ বশির আহমাদ প্রথম ও দ্বিতীয় রাউন্ড ইতোমধ্যেই শেষ করেছে। তার পারফর্ম ভালো ছিল। আগামীকাল বা পরশু রেজাল্ট দিবে। আশা করি বাংলাদেশ আরেকজন বিশ্বজয়ী হাফেজ দেখতে পাবে। ইনশাআল্লাহ।

তিনি জানান, হাফেজ বশির আহমাদ খুবই মেধাবী। সে গৌরবের সঙ্গে আমাদের প্রতিষ্ঠানে অধ্যায়ন করছে। এর আগেও সে এনটিভিতে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে।

তিনি আরো জানান, এর আগেও আমাদের শিক্ষার্থী হাফেজ মহিউদ্দীন আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা শিক্ষার্থীদের প্রতিভাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ