|| আদিয়াত হাসান ||
আদর্শ ও যোগ্য ছাত্র গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠিত, আল-নূর কালচারাল সেন্টারের তত্ত্বাবধানে পরিচালিত মাদরাসাতুল মা’আরেফ ঢাকার উদ্যোগে ১৫ দিন ব্যাপী নাহু-সরফ ও হাতের লেখার কোর্স শুরু হচ্ছে।
জানা যায় ১ রমজান থেকে ১৫ রমজান পর্যন্ত চলবে এই কোর্স। কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ২০০০ (দুই হাজার) টাকা। কোর্সে নাহবেমির থেকে উপরের যেকোনো ছাত্র ভর্তি হতে পারবে।
কোর্সের বৈশিষ্ট-
- ফেনী জামিয়া রশীদিয়ার অনুকরণে নাহু-সরফের বিশেষ অনুশীলন
- ইজরার মাধ্যমে বিশুদ্ধ উচ্চারণে নির্ভুল ইবারত পড়ার প্রশিক্ষণ
- কুরআনের ইজরা
- আরবী লেখালেখির কলাকৌশল
- ইমলা ও আরবী বিশুদ্ধ বানানরীতি অনুশীলন