সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

আগামি বছর হতে কাফিয়া জামাতে কেন্দ্রীয় পরীক্ষার ঘোষণা বেফাকের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষা (১৪৪৬ হি.) হতে অন্যান্য জামাতের সাথে সানাবিয়্যাহ-২ (কাফিয়া) জামাতের পরীক্ষাও কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে।

গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।

মাওলানা নদভী বলেন, বিগত ২০১৮ সনে অনুষ্ঠিত বেফাকের মজলিসে উমূমী সম্মেলনে সানাবিয়্যাহ-২ (কাফিয়া- দশম শ্রেণি সমমান) জামাতের কেন্দ্রীয় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হলে বিগত ২০/০৮/১৪৩৯ হি. মোতাবেক ০৭/০৫/২০১৮ ঈ. তারিখে অনুষ্ঠিত মজলিসে আমেলায় সানাবিয়্যাহ-২ (কাফিয়া- দশম শ্রেণি সমমান) জামাতের কেন্দ্রীয় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নে বিগত ২৫/০২/১৪৪৩ হি. মোতাবেক ০৩/১০/২০২১ ঈ. তারিখে অনুষ্ঠিত মজলিসে খাসে বেফাকের নেসাব কমিটির প্রস্তাবনা অনুযায়ী নেসাব নির্ধারণ করা হয়। যা বিগত ২২/০৩/১৪৪৩ হি. মোতাবেক ৩০/১০/২০২১ ঈ. অনুষ্ঠিত মজলিসে আমেলা ও ২৮/০৪/১৪৪৩ হি. মোতাবেক ০৪/১২/২০২১ ঈ. তারিখে অনুষ্ঠিত মজলিসে শুরায় সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। পরবর্তীতে আলোচনা-পর্যালোচনার পর বিগত ২৮/০৭/১৪৪৫ হি. মোতাবেক ১০/০২/২০২৪ ঈ. তারিখে অনুষ্ঠিত মজলিসে খাসে আগামী বছর ১৪৪৬ হি. হতে সানাবিয়্যাহ-২ (কাফিয়া- দশম শ্রেণি সমমান) জামাতের কেন্দ্রীয় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি বলেন, কাফিয়া জামাতের পর সকল বালক মাদরাসায় আবশ্যকীয়ভাবে শরহে জামি জামাত থাকতে হবে। কেননা, কাফিয়ার পর সানাবিয়া উলিয়ার (শরহে বেকায়া) কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য দুই বছর ব্যবধান থাকা জরুরি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ