সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশ-এর কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঐতিহ্যবাহী শেখবাড়ী জামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা) ছদারতে পরিচালিত ‘ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশ-এর প্রথম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে।

 ২১শে মার্চ-২০২৪ ঈ. মুতাবেক ১০ই রমজান ১৪৪৫ হিজরী বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয় শেখবাড়ী জামিয়ায় সকাল ১১ ঘটিকায় এই ফলাফল প্রকাশ করা হয়।

জানা যায়, ‘বিগত ২০ ফেব্রুয়ারি-২০২৪ বোর্ডের প্রথম কেন্দ্রীয় ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের চারটি জেলায় মোট ২৪টি সেন্টারে একই দিনে মৌখিকভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়’।

কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী মক্তবের সংখ্যা ১৮০ টি। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪৫০ জন। পাশের হার ৯৬.৯৬।

বর্তমানে বোর্ডের অধীনে আট হাজারের বেশি ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে। কিন্তু কেন্দ্রীয় পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে প্রত্যেক মক্তবের তিন জামাতের (শ্রেণীর) বাছাইকৃত তিনজন করে মোট ৯জন শিক্ষার্থী। সম্মিলিত মেধা তালিকা ঘোষণা করা হয়েছে প্রত্যেক জামাতে সেরা ১০ জন।

বোর্ডসেরা ৪৮ জনকে এবারের পরীক্ষায় পুরস্কৃত করা হবে। পাশাপাশি মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের গর্বিত মুয়াল্লিম (শিক্ষকগণ)কে সমান হারে পুরস্কৃত করা হবে।

ফলাফলের শীর্ষে থাকা তিনটি মক্তবের সভাপতি/মোতাওয়াল্লি সাহেবকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে।

এছাড়াও মারকাজ ভিত্তিক ফলাফলের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ পুরস্কারের ব্যবস্থা।

বোর্ডটি সারাদেশে সম্প্রসারণের করার কাজ চলমান রয়েছে। দ্বীন শিক্ষার এই বুনিয়াদি প্রোগ্রামকে সর্বত্র ছড়িয়ে  দিতে ও এগিয়ে নিতে দেশের সকল দ্বীন-দরদী ও শিক্ষানুরাগীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বোর্ডের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি, আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভী।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ