মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

রাজধানীর আল্লামা শামসুল হক রহ. মাদরাসার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সম্প্রতি বিভিন্ন বিভাগে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানী ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ীতে অবস্থিত আল্লামা শামসুল হক রহ. মাদরাসা।

জানা যায়, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরীদপুরী ( সদর সাহেব হুজুর ) রহ. এর আদর্শে অনুপ্রাণিত হয়ে হযরতের নামে অত্র মাদরাসাটি প্রতিষ্ঠিত করা হয়েছে।

মাদরাসাটির অন্যতম একটি বৈশিষ্ট হলো- জামাতুল হুফফায।যার মাধ্যমে মেধাবী পরিশ্রমী হাফেয ছাত্ররা মাদানী নেসাবের সমন্বয়ে এক বছরেই ৩ জামাত পড়ার এবং পরবর্তী বছরে নাহবেমীর জামাতে ভর্তির যোগ্য হয়ে গড়ে উঠবে।

মাদরাসার মুহতামিম মুফতি মাহমুদ হাসান  জানান- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদীন ও মুহাদ্দিসীন এবং আকাবিরে দেওবন্দ ও আসলাফের ইলম-আমল, চিন্তাধারার ধারক-বাহক উলামায়ে রব্বানী গড়ে তোলা এই জামিয়ার মূল লক্ষ্য-উদ্দেশ্য।

মাদরাসার চলমান বিভাগ সমূহ-

■ ইফতা বিভাগ ( এক বছর মেয়াদী, ফিকহ ও উসুলুল ফিকহের সমন্বয়ে )

■ কিতাব' বিভাগ ( মেশকাত পর্যন্ত )

■ হিফয ও হিফয শুনানি বিভাগ

■ নাযেরা ও নূরানী বিভাগ

জামাতুল হুফফায এর বৈশিষ্ট্যসমূহ-

>প্রতিদিন নামাযের বাইরে ২ পারা এবং তাহাজ্জুদ ও পাঁচ ওয়াক্তের সুন্নাতে ১ পারা তিলাওয়াতের তদারকি

>আরবী, বাংলা, ইংরেজী সুন্দর হস্তলিপির প্রতি গুরুত্বারোপ আরবী ও ইংরেজীতে কথোপকথন, বক্তৃতা ও লেখনীর প্রতি সবিশেষ গুরুত্বারোপ

>বার্ষিক পরীক্ষার পর থেকে ক্লাস শুরু হওয়া পর্যন্ত মধ্যবর্তী সময়ের বিশেষ মূল্যায়ন

>বাংলা, ইংরেজী, গণিত, ভূগোল, সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান গুরুত্বসহকারে পাঠদান

>পর্যাপ্ত আলো-বাতাস ও খোলামেলা পরিচ্ছন্ন পরিবেশ

>তিনবেলা স্বাস্থ্য ও রুচিসম্মত সুষম খাবার পরিবেশন

>সার্বক্ষণিক বিদ্যুৎ এর ব্যবস্থা

>গরীব ছাত্রদের জন্য বিশেষ বিবেচনা

মাদরাসার শাখা সমূহ

১ নং শাখা- আল্লামা শামসুল হক রহ. মাদরাসা।

২৩৯ দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা ( যাত্রাবাড়ী বড় মাদরাসা থেকে ২৫০ গজ দক্ষিণে )

২ নং শাখা নিজস্ব ক্যাম্পাস

পলাশপুর, আব্দুল্লাহপুর কেরাণীগঞ্জ, ঢাকা

৩নং শাখা  ‘নৈশ মাদরাসা’

 ১ম থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত

■ স্কুল কলেজ ভার্সিটির ছাত্র, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকুরিজীবী ও ব্যবসায়ীদের জন্য রাত্রিকালীন দ্বীনি ইলম হাসিলের সু-ব্যবস্থা

■ ৭ বছরে দাওরায়ে হাদিস ( সপ্তাহে ৪ রাত ক্লাস )

■ প্রয়োজনে থাকা খাওয়ার সু-ব্যবস্থা

ঠিকানা:  যাত্রাবাড়ী বড় মাদরাসা থেকে ২০০ গজ দক্ষিণে ৩০৯/সি, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা

৪ নং শাখা- ফরজে আইন ( আফটার স্কুল মুনাজ্জাম মক্তব )

স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত, দিনমজুরসহ যে কোনো পেশার যে কোনো বয়সের দ্বীনী ভাইদের জন্য অল্পদিনে যখনই সুযোগ হয় তখনই ফরজে আইন পরিমাণ ইলম হাসিলের সুব্যবস্থা।

ঠিকানা: রসুলপুর শাহী মসজিদের পশ্চিমে ১০৭ রসুলপুর, দনিয়া যাত্রাবাড়ী, ঢাকা।

হিফয বিভাগের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন হুফফাযুল কুরআন ফাউন্ডেশনের উপদেষ্টা ও কেন্দ্রীয় সিনিয়র প্রশিক্ষক হাফেয কারী মাওলানা সায়ীদুর রহমান (যশোরী হুযুর)

ইফতা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন- বিশিষ্ট উসুলবীদ ও মাসনা মাদরাসার মুহতামিম মুফতী ইয়াহইয়া

ভর্তি শুরু: ৮ শাওয়াল ( ১৮ এপ্রিল )

সবক শুরু: ১৪ শাওয়াল

যোগাযোগ: আল্লামা শামসুল হক রহ. মাদরাসা, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা।

০১৭১৫ ৩৮৪৯৭৬ (মুহতামিম) ০১৯১৯ ১৯৫২২৮ (অফিস)

ফেসবুক পেজ লিংক: https://www.facebook.com/shamsulhaquerh.madrasa?mibextid=ZbWKwL

ওয়েবসাইট: https://shamsulhaquemadrasa.com

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ