|| হাসান আল মাহমুদ ||
অনিবার্য কারণবশত কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল একদিন পিছিয়ে ২৪ শে রমজান প্রকাশিত হচ্ছে।
বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী আওয়ার ইসলামকে তথ্যটি নিশ্চিত করেছেন।
পড়ুন : ‘নব্বই পার্সেন্ট মুসলমান হিসাবে ধর্মীয় শিক্ষায় আগ্রহীর পরিমান আরো বেশি হওয়া দরকার’
তিনি জানান, ’২৩ শে রমজান বিকেলে প্রকাশ হওয়ার প্রস্তুতি ছিল। কিন্তু আমাদের এ এলাকার (কাজলার পাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী) বিদ্যুৎ বিভ্রাটের কারণে কাজে বেঘাত ঘটেছে’।