শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে ভর্তি শুরু আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানীর ঐতিহ্যবাহী গবেষণাধর্মী প্রতিষ্ঠান শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার ১৪৪৫-৪৬ হিজরি শিক্ষাবর্ষের ভর্তি শুরু হচ্ছে ৫ই শাওয়াল সকাল ৯টা থেকে।

আগ্রহী তালিবে ইলমদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে আহবান জানান মাদ্রাসা কর্তৃপক্ষ।

জানা যায়, এবছর ইফতা বিভাগে ৫০ জন, উলুমুল হাদিস বিভাগে ৪০জন, তাফসির বিভাগে ৩০ জন, আদব বিভাগে ৫০ জন, দাওরায়ে হাদিসে ২০০ জন এবং মিশকাত জামাতে ১০০ জন শিক্ষার্থী ভর্তি নেয়া হবে। তাই কোটা পূরণের পূর্বেই আগ্রহীদের ভর্তি নিশ্চিত করতে হবে।

প্রতিষ্ঠানটির যাবতীয় খরচ বিষয়ে জানা যায়, ভর্তি ফি: ২০০০ ( দুই হাজার ) টাকা, ফরম: ২০০ টাকা,আইডি কার্ড: ২৫০ টাকা, খোরাকি: ( দাওরা-মিশকাত ) যাকাতের উপযুক্ত: সম্পূর্ণ ফ্রি। আর নন যাকাত ২০০০ ( দুই হাজার ) টাকা, ( তাখাসসুসাত ) : নন যাকাত: ২৫০০ ( পঁচিশ‘শ ) টাকা , ইমদাদি: উপযুক্ত হলে সাধ্যানুযায়ী ।

যাতায়াত: ঢাকার যে কোনো জায়গা থেকে কুড়িল বিশ্বরোড নেমে পূর্বদিকে ৪০০মিটার কুড়াতলী বাজার, আল-হেরা টাওয়ার। 

যোগাযোগ: 01819-251070 মহাপরিচালক
01723-222241 শিক্ষাসচিব

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ