শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

জামিয়া কাসেম নানুতবী ঢাকায় ভর্তি শুরু ৭ শাওয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

স্বপ্ন জয়ের তাজা ঠিকানা জামিয়া কাসেম নানুতবী ঢাকা-য় ভর্তি শুরু হচ্ছে আগামী বুধবার ( ১৭ এপ্রিল ) ৭ শাওয়াল থেকে। প্রতিষ্ঠানটি এবছর মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত ছাত্র ভর্তি নেবে। 

সবক উদ্বোধন হবে ১৪ শাওয়াল ২৪ এপ্রিল বুধবার সকাল ১০টা থেকে।

ইফতেতাহী দরস প্রদান করবেন উক্ত জামিয়ার প্রধান শায়েখ মাওলানা আবদুল গাফফার 
শায়খুল হাদিস ও প্রধান মুফতি , ঢালকানগর মাদরাসা। আলোচনা পেশ করবেন মাওলানা মাহফুজুল হক  মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ 

প্রতিষ্ঠানটির শায়খুল হাদিস হিসেবে আছেন 
গবেষক আলেম মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মুহতামিম হিসেবে আছেন মুফতি ইমদাদুল ইসলাম, নাজিমে তালিমাত হিসেবে আছেন মুফতি মাহমুদ জাকির 

পাঁচটি লক্ষ্য সামনে নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেছে-
১ পরীক্ষায় আলোকিত ফলাফল।
২ ফন্নী ইতকান-শাস্ত্রীয় নৈপুন্য।
৩ ক্লাসের ভেতরেই আরবী, বাংলা ও ইংরেজি এই তিন ভাষার দক্ষতা।
৪ বিষয়ভিত্তিক সুপরিকল্পিত খারেজি পাঠ এবং 
৫ ফিকর ও চিন্তায় তালিবুল ইলমকে আগামী দিনের নেতৃত্বদানের উপযুক্ত করে নির্মাণ ।

এদিকে দারুল উলূম দেওবন্দ, মারকাযুদ দাওয়াহ, দারুল ফিকর ওয়াল ইরশাদ, ঢালকানগর ও মাছনা মাদরাসা থেকে ফারেগ একঝাঁক মুমতায মুতাখাসসিস এ প্রতিষ্ঠানের উসতাদ হিসেবে থাকবেন।

ঠিকানা: ৩০৯/৩সি পশ্চিম রামপুরা, হাতিরঝিল, ঢাকা-১২১৯
মোবাইল: 01716-801276, 01812-599398

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ