সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

শিক্ষককে মারধর; বহিষ্কার ৭ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক শিক্ষককে মারধরের অপরাধে আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউএনও ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে বিদ্যালয়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্র দীর্ঘদিন ধরে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। স্থানীয়রা ওই ছাত্রকে এ নিয়ে বেশ কয়েকবার সতর্ক করলেও সে বন্ধুদের নিয়ে উত্ত্যক্ত করা অব্যাহত রাখে। এ মাসের প্রথম সপ্তাহে স্থানীয়রা ওই ছাত্র ও তার বন্ধুদের আটক করে সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ে সোপর্দ করে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ বিশ্বাস আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থী ও তার বন্ধুদের ছাত্রীর পেছনে না ঘুরে পড়াশোনায় মনোযোগ দেওয়ার কথা বলে সতর্ক করে দেন। অন্যথায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিদ্যালয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জানাবেন বলেও জানান।

এতে ক্ষিপ্ত হয়ে গত ১০ জুন দুপুরে শিক্ষক প্রদীপ বিশ্বাস আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রশিক্ষণ সংক্রান্ত কাজ শেষে বের হলে অতর্কিতভাবে আকিব ও তার সহযোগীরা তার ওপর হামলা করে। তার পরনের জামা-কাপড় ছিঁড়ে ফেলে এবং বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। আশপাশের শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে এলে ওই শিক্ষার্থীরা পালিয়ে যায়। পরে প্রদীপ বিশ্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় শিক্ষক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরে ইউএনও এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

গতকাল আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে বিদ্যালয়ের জরুরি সভায় শৃঙ্খলা পরিপন্থি কাজের অপরাধে ওই ৭ শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ