সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

এইচএসসি পরীক্ষা শুরু রোববার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী রোববার থেকে। এবার বন্যার কারণে তিনটি বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেয়ায় প্রথম দিনে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা পরীক্ষায় বসবেন। এগুলো হলো- ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ড।

আর বন্যার কারণে স্থগিত করা সিলেট শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ৯ জুলাই শুরু হবে। 

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসছেন মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ ও ছাত্রী ৭ লাখ ৫০৯ জন। 

গত বছর সব বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলো ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। সে হিসেবে এবার পরীক্ষার্থী বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন। প্রতিষ্ঠান বেড়েছে ২০৪টি, আর কেন্দ্র বেড়েছে ৬৭টি। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডর অধীনে এবার পরীক্ষার্থী ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৩৩ হাজার ও ছাত্রী ৫ লাখ ৯৪ হাজার ৬০১ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডর অধীনে এবার আলীম পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮৮ হাজার ৭৬ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪৭ হাজার ৫৯২ জন ও ছাত্রী ৪৪ হাজার ৪৮৪ জন। প্রতিষ্ঠান সংখ্যা ২ হাজার ৬৮৫টি ও কেন্দ্র সংখ্যা ৪৫২টি।  

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) এইচএসসি (ভোকেশনাল)/ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা (কারিগরি) বোর্ডে চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২লাখ ৩৪ হাজার ৪৩৩ জন। এরমধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৯ জন এবং ছাত্রী সংখ্যা ৬৫ হাজার ৪২৪ জন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ