বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ট্রাফিক কাজে নিয়োজিত শিক্ষার্থীদের সেবায় মারকাযুল ফুরআন শিক্ষা পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ট্রাফিক কাজে নিয়োজিত শিক্ষার্থীদের সেবায় মারকাযুল ফুরআন শিক্ষা পরিবার

ট্রাফিক কাজে নিয়োজিত শিক্ষার্থীদের সেবায় মারকাযুল ফুরআন শিক্ষা পরিবারের স্বেচ্ছাসেবী টিম কাজ করে যাচ্ছে। সে লক্ষে তারা এলাকায় রাতের বেলা পাহারাদারি, বিভিন্ন রাস্তার পয়েন্টে ট্রাফিক কন্ট্রোল ও দায়িত্বরত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের (যারা ট্রাফিক কন্ট্রোল ও ক্যালিওগ্রাফি) দায়িত্বে আছে তাদের হাতে নাস্তা তুলে দিচ্ছে।

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার কর্তৃপক্ষ বলেন, এ প্রতিষ্ঠান শুধু মাত্র শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানও।

তারা জানান, ‘আলহামদুলিল্লাহ বিগত দিনে দেশের যেকোনো প্রতিকূলতায় মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার আন্তরিকতার সর্বোচ্চটা দিয়ে সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করে যাচ্ছে। অনেক শুকরিয়া জাযাকাল্লাহ খায়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই কাজগুলোকে আঞ্জাম দেওয়া সহজ হচ্ছে। দোয়া চাই আল্লাহ যেন তাদের সকল কাজগুলোকে কবুল করেন, আমিন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ