মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বাউবি'র ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারদের পদত্যাগ দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর বৈষম্যবিরোধী শিক্ষক ফোরাম গত ১৫ আগস্ট ২০২৪ তারিখ বৃহস্পতিবার বাউবি'র ভিসি, প্রো-ভিসি এবং ট্রেজারার এর পদত্যাগসহ ৭ দফা দাবিতে ক্যাম্পাসে র‌্যালি করেন।

র‍্যালি শেষে সমাবেশে বক্তারা ভিসি, প্রো-ভিসি এবং ট্রেজারার এর পদত্যাগের জন্য ৪৮ ঘন্টা সময় বেঁধে দেন।

গতকাল ১৭ আগস্ট ২০১৪ তারিখ শনিবার উক্ত ৪৮ ঘন্টা সময় শেষ হয়েছে। উক্ত সময়ের মধ্যে পদত্যাগ না করায় আজ ১৮ আগস্ট ২০২৪ তারিখ রবিবার সকাল ১১ টায় বাউবি গাজীপুর আম্পাসে অনুষ্ঠিত ফোরামের সভায় বাউবি'র হিলি, প্রো-ভিসি এবং ট্রেজারার এয় অনতিবিলম্বে পদত্যাগের আহবান জানানো হয়।

গত ০৭ আগস্ট ২০২৪ তারিখ থেকে অদ্যাবধি বাউবি কর্তৃপক্ষের গাজীপুর ক্যাম্পাসে অনুপস্থিতির কারণে বর্তমানে বিশ্ববিদ্যালয় অচল ও অভিভাবকহীন হয়ে পড়েছে। তথাপি ফ্যাসিবাদ, স্বৈরাচার ও খুনি শেখ হাসিনা কর্তৃক নিয়োগকৃত বর্তমান ভিসি আত্মগোপনে থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে শিক্ষক, কর্মকর্তী ও কর্মচারী নিয়োগের পাঁয়তারা করছেন, যা বর্তমান অর্ন্তবর্তী সরকারকে অবজ্ঞা করার সামিল। এমতাবস্থায়, ফ্যাসিবাদী সরকারের দোসর বাউবি'র বর্তমান ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার-কে অনতিবিলম্বে পদত্যাগ করা সময়ের দাবী বলে বাউবি পরিবারের সর্বস্তরের সচেতন মহল ও বৈষম্যবিরোধী শিক্ষকগণ মনে করেন।

তাছাড়া বর্তমানে এ কর্তৃপক্ষের নিকট থেকে বৈষম্যের শিকার বাউবি'র শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায্য দাবী পূরণ হওয়া সম্ভব নয়। সুতরাং শিক্ষার্থীসহ বাউবি'র সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণকে এ কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করার আহবান জানানো যাচ্ছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ